সর্বশেষ খবরঃ

হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান আর নেই

হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান আর নেই
হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান

হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান মারা গেছেন। অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি লস অ্যাঞ্জেলেস টাইমসকে নিশ্চিত করেছে ফ্লোরিডার পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।‘ক্যাডিশ্যাক’ এবং ‘ট্রন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি লাভ করেন।

লস অ্যাঞ্জেলেস টাইমসের খবর অনুযায়ী, অভিনেত্রী মরগান প্রাকৃতিক কারণে মারা গেছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা। তবে ঠিক কখন মৃত্যু হয়েছে তার, সেটি জানাতে পারেননি কর্মকর্তারা।

অভিনেত্রী সিন্ডি মরগান বেড়ে উঠেছেন শিকাগোতে। ক্যারিয়ারের শুরুতে মডেল হিসেবে সবার দৃষ্টি কাড়েন। আইরিশ স্প্রিং সাবানের বিজ্ঞাপনে অভিনয় তাকে দর্শকপ্রিয়তা এনে দেয়। ১৯৮০ সালে রাঞ্চি হিট সিনেমা ‘ক্যাডিশ্যাক’-এ অভিনয়ে করে ফিচার ফিল্মে অভিষেক হয় সিন্ডি মরগানের।

চেভি চেজ ও রডনি ডেঞ্জারফিল্ডের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। হ্যারল্ড রামিস পরিচালিত এই সিনেমা ছিল অভিনেত্রীর প্রথম সিনেমা।

তাছাড়া ‘দ্য লাভ বোট’, ‘ভেগাস’, ‘চিপস’-এ তিনি অভিনয় করেন। তবে ১৯৮২ সালের ‘ট্রন’ ছবিতে তাকে দেখা গেছে মূল চরিত্রে। এই ছবিতে তার অভিনয় প্রশংসা ও খ্যাতি এনে দিয়েছিল। এতে তিনি লোরা নামে একজন কম্পিউটার প্রোগ্রামার এবং ইরোরি নামে একজন ডিজিটাল প্রতিরূপে অভিনয় করেছিলেন।

‘ম্যাটলক’, ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘চিপস’ ও ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন তিনি।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন