সর্বশেষ খবরঃ

সড়ক দুর্ঘটনা রোধে চৌগাছায় বিআরটিএর রোড-শো

সড়ক দুর্ঘটনা রোধে চৌগাছায় বিআরটিএর রোড-শো
সড়ক দুর্ঘটনা রোধে চৌগাছায় বিআরটিএর রোড-শো

যশোর প্রতিনিধি :: সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে যশোরের চৌগাছায় প্রচারণামূলক রোড-শো, পোস্টার ও লিফলেট বিতরণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ যশোর সার্কেল।

মঙ্গলবার ( ৩০ মে ) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে এই রোড-শো করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ডঃ মোস্তানিছুর রহমান।অন্যান্যের মধ্যে বিআরটিএ’যশোর ও নড়াইল সার্কেলের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান, চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি মাস্টার কামাল আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।

এসময় বিআরটিএ যশোরের মোটরযান পরিদর্শক ওমর ফারুক, সহকারী মোটরযান পরিদর্শক রিফাত হুসাইন,চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতি ও চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার নেতৃবৃন্দ ও বিআরটিএ যশোরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রোড-শোর আলোচনা শেষে ভাস্কর্য মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে কাগজপত্র না থাকা ও হেলমেট না থাকার অভিযোগে তিন ট্রাক চালক,এক থ্রিহুইলার চালক ও এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে মোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

.

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন