সর্বশেষ খবরঃ

স্বর্ণের দাম আরেক দফা বাড়লো

স্বর্ণের দাম আরেক দফা বাড়লো
স্বর্ণের দাম আরেক দফা বাড়লো

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ( বাজুস )। ৩ দিনের ব্যবধানে স্বর্ণের দাম আরেক দফা বাড়লো। ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বে‌ড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৩১ টাকা।

শনিবার ( ৬ আগস্ট ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। দে‌শের বাজা‌রে ১০ দিনের ব্যবধানে চার দফা সোনার দাম বাড়ল।

বাজু‌সের নতুন ঘোষণা অনুযায়ী ভালো মানের সোনার পাশাপাশি সব মা‌নের সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা থেকে ১ হাজার ৯৮৩ টাকা পর্যন্ত বাড়া‌নো হ‌য়ে‌ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী ৭ আগস্ট থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি ( ১১ দশমিক ৬৬৪ গ্রাম ) সোনা কিনতে খরচ পড়বে ৮৪ হাজার ৩৩১ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৮৬৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৪৮২ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরিতে বেড়েছে ১৫৭৫ টাকা, যা এখন বিক্রি হবে ৬৮ হাজার ৯৯৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৯৭৯ টাকা।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন