সর্বশেষ খবরঃ

সৌদির সাথে মিল রেখে ভোলায় রোজা রাখলো৫ হাজার মানুষ

সৌদির সাথে মিল রেখে ভোলায় রোজা রাখলো৫ হাজার মানুষ
সৌদির সাথে মিল রেখে ভোলায় রোজা রাখলো৫ হাজার মানুষ

ভোলা প্রতিনিধি:: সৌদি আরবের সাথে মিল রেখে ভোলায় ১০ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আজ শনিবার ( ২ এপ্রিল ) থেকে রমজানের রোজা রাখছেন।

শনিবার ভোর ৪টার দিকে তারা সেহরি খান বলে নিশ্চিত করেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের মাসুদ পারভেজ রহিম। তিনি আমির মিয়া চৌকিদার বাড়ির দরজা জামে মসজিদের সভাপতি।

মাসুদ পারভেজ বলেন, সৌদি আরবের সাথে মিল রেখে আমরা সুরেশ্বরী দরবার শরিফ ও সাতকানিয়া মির্জাখিল দরবার শরিফের অনুসারীরা আজ থেকে রোজা রেখেছি। শুক্রবার (১ এপ্রিল) তারাবি পড়েছি। তিনি আরও বলেন, আজ সেহরির শেষ সময় ছিল ভোর ৪টা ৩৪ মিনিট। ইফতারের করবো সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।

মাসুদ পারভেজের তথ্যমতে, ভোলার ৭ উপজেলার ১০ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আজ রোজা রেখেছেন। প্রতি বছরের মতো এবারো তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করবেন।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি