সর্বশেষ খবরঃ

সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠক

সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠক
সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠক

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।

দলীয় একটি সূত্র জানায়,গত শনিবার রাতে সেনানিবাসে বৈঠকে অংশ নেন জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সোমবার ( ২৬ মে ) সংবাদমাধ্যমকে বৈঠক সম্পর্কে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি। কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারও সঙ্গে আমাদের ফর্মালি ( আনুষ্ঠানিক ) কোনো বিষয়ে আলোচনা হয়নি।

নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, ‘যতটুকু বলেছি তা-ই, এর বেশি কিছু বলতে পারব না।’

সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘিরে উত্তেজনা তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে। প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরে এই অস্থিরতা আরও ঘনীভূত হয়। এ প্রেক্ষাপটে সর্বদলীয় সংলাপের দাবি জানান জামায়াত আমির শফিকুর রহমান।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন