সর্বশেষ খবরঃ

সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা

সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা
সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা

আঃ খালেক মন্ডল :: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয়ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে।

বুধবার ( ২৯ মে ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ দুই উপজেলার ২৪১টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনার কাজ।

গণনা শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল প্রকাশ করা হবে। সেইসাথে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় গুলোতে কেন্দ্র ভিত্তিক ভোটের ফলাফল এবং সবশেষ বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। এ দুই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানসহ মোট ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে সুন্দরগঞ্জে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বর্তমান উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ সফিউল ইসলাম আলম, ( যদিও তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন ), উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আখতারুজ্জামান আকন্দ শাকিল, উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য মোঃ খয়বর হোসেন সরকার মওলা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার, জাতীয় পার্টির সাবেক এমপি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, স্বতন্ত্র প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন লিখন মিয়া এবং মোঃ এরশাদ আলী।

এ উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৯টি। ভোট কক্ষের সংখ্যা রয়েছে ১ হাজার ২২টি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৪১৯ জন ও নারী ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ১৫৯ জন এবং হিজড়া ভোটার ১ জন।

সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হলেন আবু সাআদাত শাহ্ মো. ফজলুল হক রানা (মোটরসাইকেল), সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান মুন্সি ( কাপ-পিরিচ ),মোঃ রেজাউল করিম রেজা ( আনারস ), সাবেক উপজেলা চেয়ারম্যান আড. আব্দুল ওয়াহেদ (ঘোড়া ), মোঃ আজিজার রহমান (হেলিকপ্টার ),মোঃ সাহীন আলম (টেলিফোন ) এবং মোঃ নুর আজম মন্ডল নীরব (দোয়াত-কলম )।

এছাড়াও ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী ৬ জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৪শ’ ৫৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৭ হাজার ৮শ’ ৭৬ জন, নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ৫শ’ ৭১ জন ও হিজরা ভোটার ৬ জন।

গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন,অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন