সর্বশেষ খবরঃ

রেলের কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

রেলের কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট সারাদেশে ট্রেন চলাচল বন্ধ
রেলের কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব-নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ।

বুধবার ( ১৩ এপ্রিল ) সকাল ৬টা থেকে সারাদেশের কোথাও ট্রেন চলছে না। কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে।

ট্রেন চালকদের দাবি, নির্দিষ্ট আট ঘণ্টার বেশি কাজ করলে যে অতিরিক্ত ভাতা ( মাইলেজ ) দেওয়া হয়, সেটা যেন সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা করে সেটা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার আফসার উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ওভারটাইমের ৭৫ শতাংশ টাকা অবসরের পর দেওয়া ছাড়াও পুর‌নো নিয়‌মে ভাতা ও পেনশন সু‌বিধা বহাল রাখার দা‌বি‌ আদায়ে চালকরা ট্রেন চালানো বন্ধ করে দিয়েছেন।ফলে সকাল ৬টা থেকে কমলাপুর থেকে ট্রেনে ছেড়ে যাচ্ছে না। এছাড়া সারাদেশেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধান হলে ট্রেন চলাচল শুরু হবে।

রেল কর্মচারীদের আন্দোলনের কারণে সকাল থেকে কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে আছে কয়েকটি ট্রেন। বিষয়টি জানতে না পেরে যারা কমলাপুরে এসেছেন তারা চরম দুর্ভোগে পড়েছেন। অফিসগামী যাত্রীরাও পড়েছেন সমস্যায়। হঠাৎ ট্রেন বন্ধের সিদ্ধান্তের কারণে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

রানিং স্টাফ বলতে ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকদের ( টিটি ) বুঝানো হয়। মাইলেজ হলো রেলের সংস্থাপন কোড অনুযায়ী, রানিং স্টাফরা দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বা ১০০ মাইলের বেশি ট্রেন চালালে একদিনের বেতনের সমপরিমাণ টাকা রানিং ভাতা হিসেবে পাবেন। ভাতার ৭৫ শতাংশ টাকা যোগ হতো পেনশনে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা