সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় ওয়াটার অ্যাম্বুলেন্সেই জন্ম নিলো কন্যা শিশু

সাতক্ষীরায় ওয়াটার অ্যাম্বুলেন্সেই জন্ম নিলো কন্যা শিশু
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: সাতক্ষীরায় মাঝ নদীতে এক প্রতিকূল পরিবেশে ওয়াটার অ্যাম্বুলেন্সে ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন লামিয়া নামের এক প্রসূতি। রোববার ( ১৩ আগস্ট ) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন খোলপেটুায় নদীতে এ ঘটনা ঘটে।

সদ্যজাত শিশুর নানা মামুন হোসেন জানান,পাতাখালী থেকে নওয়াবেঁকী যাওয়ার একমাত্র কাঁচাসড়ক পানির নিচে। তাই ওয়াটারবাসে করে প্রায় ১৫ কিলোমিটার নৌপথের অর্ধেক পার হতেই তীব্র প্রসব বেদনা অনুভব করেন লামিয়া। এসময় সঙ্গে থাকা পল্লিচিকিৎসক আকবর হোসেন ও ধাত্রী ফাতিমা খাতুন তৎপর হয়ে ওঠেন। এর কয়েক মিনিটের মধ্যে মাঝনদীতে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন লামিয়া।

নবজাতকের বাবা রিপন হোসেন বলেন আমাদের গ্রাম থেকে এর আগে অনেকে এমন পরিস্থিতিতে উপজেলা সদরে যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। মাটির রাস্তা আর দুর্গম জনপদ হওয়ায় সন্তান প্রসবকারী রোগী আর স্বজনদের জন্য বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তবে মাত্র দুই সপ্তাহ আগে উপহার পাওয়া ওয়াটার অ্যাম্বুলেন্সটির কারণে আমার স্ত্রী মাঝনদীতে সন্তান জন্ম দিতে পেরেছেন।

ওয়াটার অ্যাম্বুলেন্সের চালক মাসুম বিল্লাহ বলেন, ওয়াটার অ্যাম্বুলেন্সে কাজ করায় তাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে রোগী, তাদের স্বজন ও চিকিৎসকসহ ১২ জনের ধারণক্ষমতা রয়েছে।

উল্লেখ্য বেসরকারি সংস্থা এবানডান্স অব গুড ইংক ইউএসএর অর্থায়নে ও সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যালায়েন্সের বাস্তবায়নে গত ২৮ জুলাই দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের মানুষের জন্য জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হয়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন