সর্বশেষ খবরঃ

সাউদাম্পটনকে ৩-২ গোলে হারালো লিভারপুল

সাউদাম্পটনকে ৩-২ গোলে হারালো লিভারপুল
সাউদাম্পটনকে ৩-২ গোলে হারালো লিভারপুল

লিভারপুল ৩-২ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান সুসংহত করলো। ৩০তম মিনিটে সাউদাম্পটনের ভুলে লিভারপুল লিড নেয়। স্বাগতিক এক খেলোয়াড়ের ভুল পাসে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ডোমিনিক সোলসোবার।

বিরতির তিন মিনিট আগে পেনাল্টি পায় সাউদাম্পটন। বক্সের ভেতরে লিভারপুল ফাউল করে। ৪২তম মিনিটে অ্যাডাম আর্মস্ট্রংয়ের স্পট কিক কিপার ঠেকিয়ে দিলেও ফিরতি শটে জাল কাঁপান তিনি।

দ্বিতীয়ার্ধে হঠাৎ আক্রমণে গিয়ে ২-১ গোলে লিড পায় সাউদাম্পটন। কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মাতেউস ফের্নান্দেস। ৬৫তম মিনিটে বাতাসে ভেসে আসা বলে আলতো ছোঁয়া লাগান সালাহ, এগিয়ে আসা গোলকিপার কিছুই করতে পারেননি।

৮৩তম মিনিটে সাউদাম্পটনের বিরুদ্ধে পেনাল্টির বাঁশি বাজে। ইউকিনারি সুগাওয়ারার হ্যান্ডবলে পাওয়া স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সালাহ।

এই জয়ে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। চারবারের বর্তমান চ্যাম্পিয়ন ও দুই নম্বর দল ম্যানসিটির ( ২৩ )চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেলো আর্নে স্লটের শিষ্যরা।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন