সর্বশেষ খবরঃ

সাইবার হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

সাইবার হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে
সাইবার হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

হঠাৎই নেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইউরোপের বিস্তীর্ণ এলাকা। জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, ইটালি, পোল্যান্ড ইত্যাদি দেশের বড় অংশে ইন্টারনেট পরিষেবা ব্যাহত। এর নেপথ্যে রয়েছে রাশিয়া,অভিযোগ আমেরিকান স্যাটেলাইট অপারেটরের।

তাদের অভিযোগ, রুশ সাইবার হানার ফলেই এই বিভ্রাট।ইউটেলস্যাট নামে ঐ স্যাটেলাইট সংস্থাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, ইউক্রেনসহ বিভিন্ন দেশেই নেট পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে।

ভায়াস্যাট নামে আর এক সংস্থা অবশ্য জানাচ্ছে, পুলিশ এবং বিশেষজ্ঞরা বিষয়টি দেখছেন। অন্য দিকে ফ্রান্সের স্পেস কমান্ডের প্রধান মাইকেল ফ্রিডলিংয়ের দাবি, এর নেপথ্যে রয়েছে রুশ সাইবার হানা।

তার দাবি, ইউক্রেন ছাড়াও ইউরোপের অনেক অংশ সাইবার হানার ফলে নেট যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জার্মানি এবং মধ্য ইউরোপেরও একই অবস্থা। জার্মান তথ্য দপ্তরকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে সারা ইউরোপ কোনো না কোনোভাবে প্রভাবিত। তার মধ্যে একটি হলো এই সাইবার হানা।

রাশিয়ার তরফে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, দেশের মধ্যে যুদ্ধবিরোধী এবং ইউক্রেনের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট রুখতে ফেসবুক, টুইটারে নিষেধাজ্ঞা এনেছে রাশিয়া।পাশাপাশি, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে ভুয়া খবর রটালে সর্বোচ্চ সাজা হিসেবে ১৫ বছরের কারাদণ্ডের নতুন আইন এনেছে পুতিন সরকার।

খবর সূত্র: আনন্দবাজার পত্রিকা।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন