সর্বশেষ খবরঃ

সমকামী বান্ধবীকে বিয়ে করতে সিলেটের তরুনী সাতক্ষীরায়

সমকামী বান্ধবীকে বিয়ে করতে সিলেটের তরুনী সাতক্ষীরায়
ছবি সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি :: সমকামী বিবাহিত বান্ধবীর প্রেমের টানে সাতক্ষীরায় ছুটে এসেছেন সিলেটের মহিমা খাতুন (২৩) নামের এক তরুণী।সাতক্ষীরার কলরোয়ায় রুবিনা খাতুন (২৫)নামের ওই গৃহবধূর বাড়িতে অবস্থান কালে তাদের বিয়ের ব্যবস্থা না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন মাহিমা বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

মহিমা খাতুন সিলেট গোয়াইনঘাট এলাকার মুনছুর আলীর মেয়ে ও রুবিনা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের এলাকার আনিসুর রহমানের মেয়ে এবং কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের আরমান হোসেনের স্ত্রী।

গতকাল বুধবার ( ৩ জানুয়ারী ) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের মোড় এলাকায় এমন ঘটনা ঘটে। টিকটকে পরিচয়,এরপর ইমোতে দীর্ঘদিনের সমকামিতা প্রেম।

স্থানীয়রা জানায়, সিলেট থেকে এসে রুবিনা খাতুন নামের এক গৃহবধূকে বিয়ে করে ঢাকায় নিয়ে যেতে চান সিলেটের গোয়াইনঘাট এলাকার মহিমা খাতুন। (২৩)। এ নিয়ে বিপাকে ভূক্তভোগী পরিবার। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের বাড়িতে ভিড় জমেছে।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের দুজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে এবং দুই পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের দুজনকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন