
এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগর উপজেলায় কৈখালী ইউনিয়নে নিদয়া গ্রামে যৌথবাহিনী (সেনাবাহিনী ও বিজিবি ) কর্তৃক অস্ত্র উদ্ধার অভিযান করা হয়েছে। সোমবার ( ২৬ জানুয়ারি ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে, নিদয়া গ্রামের মোঃ লিয়াকত হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমানকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ নিজ বাসা থেকে আটক করা হয়েছে।
কালিগঞ্জ সেনা ক্যাম্প এবং ১৭ বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় সোমবার দিবাগত রাত ২,৩০ মিনিটে সন্ত্রাসীর নিজ বাসস্থানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় বলে ক্যাম্প সূত্র নিশ্চিত করে।
অভিযানে উক্ত সন্ত্রাসীর নিজ বাসস্থানের সামনে রাখা ধানের গোলার ভিতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বাসস্থানের ভেতর থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তার থেকে উদ্ধার করা হয় দেশীয় আগ্নেয়াস্ত্র ১টি রামদা ২ টা, ১টি এস এস পাইপ উদ্ধার হয় বলে জানা গেছে।
মঙ্গলবার ২৭ জানুয়ারি সকাল ৮,৩০ মিনিটে আসামীসহ জব্দকৃত মালামাল শ্যামনগর থানায় ১৭ বিজিবির মাধ্যমে হস্তান্তর করা হয়।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে।