সর্বশেষ খবরঃ

শ্যামনগরে ঈদে মিলাদুন্নবী ( সাঃ)জশনে জুলুসের র‍্যালি

শ্যামনগরে ঈদে মিলাদুন্নবী ( সাঃ)জশনে জুলুসের র‍্যালি
শ্যামনগরে ঈদে মিলাদুন্নবী ( সাঃ)জশনে জুলুসের র‍্যালি

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে জশনে জুলুসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২০ সেপ্টেম্বর ) সকালে রামনগর শংকরবাটি, গোবিন্দপুর এলাকার শত শত মুসুল্লি শ্যামনগর পৌরসভার হায়বাতপুর জামে মসজিদ থেকে র‍্যালিটি সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সামসুরদ্দীন, নকিপুর জমিদার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ হাসানুজ্জামান, মাওলানা বিলাল হুসাইন, গোবিন্দপুর পাকপাঞ্জতন জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল সাহাদাত।এসময় আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুজিবুর রহমান,আলহাজ্ব শমশের আলী ঢালি, শেখ আব্দুর রাসেদ, শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করেন এবং দৈনন্দিন জীবনে মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর জীবন ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন