সর্বশেষ খবরঃ

শুটিং সেটে বাইকের ধাক্কায় পা ভেঙ্গেছে নায়িকা প্রিয়াঙ্কা সরকারের

শুটিং সেটে বাইকের ধাক্কায় পা ভেঙ্গেছে নায়িকা প্রিয়াঙ্কা সরকারের

সড়কে শুটিংরত অবস্থায় আচমকা বাইক ঢুকে ধাক্কা খেয়ে পাঁ ভেঙ্গেছে নায়িকা প্রিয়াঙ্কা সরকারের । ঘটনার তথ্য সূত্রে জানা গেছে শুটিং চলছিলো,এর মধ্যেই আচমকা ঢুকে পড়ে বাইক। সরাসরি ধাক্কা দেয় নায়িকাকে। গুরুতর আহত হয়ে ছিটকে পড়েন রাস্তার ওপারে। আর এতে পা ভেঙে গেছে নায়িকা প্রিয়াঙ্কা সরকারের।

কলকাতার পত্রিকা আনন্দবাজার জানায়, গতকাল ( ৩ ডিসেম্বর ) রাত ১১টায় পশ্চিমবঙ্গের রাজারহাটের একটি সড়কের ওপর চলছিল শুটিং। এতে প্রিয়াংকার সহ-অভিনেতা হিসেবে কাজ করছিলেন অর্জুন চক্রবর্তী। ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করছিলেন তারা।

শুটিং সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা ও অর্জুনকে।গুরুতর আহত হন প্রিয়াঙ্কা। চোট পান অর্জুনও। জানা যায়, সেই আক্রমণকারী বাইকার লাপাত্তা। আপাতত বন্ধ রয়েছে শুটিং।

স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে গেছে। আজ ( ৪ ডিসেম্বর ) অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা।তিনি বাংলাদেশি ছবি রফিক শিকদারের ‘হৃদয়জুড়ে’তেও অভিনয় করেছেন।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি