সর্বশেষ খবরঃ

শিল্পী কবীর সুমনকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা

শিল্পী কবীর সুমনকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা
ছবি সংগৃহীত

গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতা মেডিকেল কলেজের সিসিইউতে গত কয়েকদিন ধরে ভর্তি আছেন কবীর সুমন।আজ বৃহস্পতিবার মেডিকেল কলেজে তাকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, আগেই জানা গিয়েছিল এখনই বিপদ-মুক্ত না হলেও স্থিতিশীল কবীর সুমন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এদিন দিদিকে দেখেই বেশ চাঙ্গা অসুস্থ শিল্পী। উঠে বসবার চেষ্টা করেন শিল্পী।

সিসিইউ-এর বেডে শুয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ খানিক্ষণ কথা বললেন কবীর সুমন। তার শারীরিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। কথা বলেন, দায়িত্বপ্রাপ্ত চিকিৎকদের সঙ্গেও।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ৭৫-এর বছরের এ শিল্পীর অক্সিজেন স্যাচুরেশনও এখন স্বাভাবিক হয়েছে। তবে বুকে সংক্রমণ আছে। পাশাপাশি নিউমোনিয়া রয়েছে গায়কের। হার্টের অবস্থাও ভালো নয়।

হাই ডায়াবেটিক রোগী তিনি, ফলে চিকিৎসকরা এখনও গায়ককে বিপদ মুক্ত বলছেন না। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে,সোমবার রাতেই হাসপাতালের বিছানায় শুয়েই চিকেন স্যান্ডউইচ খাওয়ার আবদার করেছিলেন শিল্পী। সেই আবদার রাখাও হয় হাসপাতালের তরফ থেকে।

জানা গিয়েছে,কবীর সুমনের রক্তে শর্করার পরিমাণ এখনও অনিয়ন্ত্রিত। উচ্চরক্তচাপজনিত সমস্যাও রয়েছে। এখনও অক্সিজেন সাপোর্টেই আছেন তিনি।

এদিকে গত সোমবার থেকেই কবীর সুমনের অসুস্থতার খবরে চিন্তিত তার অনুরাগীরা। সেদিন কিছুটা সুস্থ হয়েই অনুরাগীদের উদ্দেশ্যে শিল্পী ফেসবুকে লেখেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান