সর্বশেষ খবরঃ

শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
প্রতিকী(সংগৃহিত)

স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে কাওসার হাবিব নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ১৫ মার্চ ) দুপুরে শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঐ শিক্ষককে গ্রেফতার করা হয়।আটক শিক্ষক বগুড়া জেলার কাহালু উপজেলার মাগুড়া গ্রামের আজাহার আলীর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীকে গত ৮ মার্চ গভীর রাতে নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে শিক্ষক কাওসার হামিদ।

পরদিন ঘটনার শিকার শিক্ষার্থী বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারকে জানালে এলাকায় বেশ উত্তেজনা দেখা দেয়।পরদিন ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ সেই শিক্ষককে গ্রেফতার করে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা