সর্বশেষ খবরঃ

শার্শা আসনে তৃপ্তির মনোনয়ন পরিবর্তন চেয়ে বিএনপি কর্মীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

শার্শা আসনে তৃপ্তির মনোনয়ন পরিবর্তন চেয়ে বিএনপি কর্মীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
শার্শা আসনে তৃপ্তির মনোনয়ন পরিবর্তন চেয়ে বিএনপি কর্মীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

শার্শা প্রতিনিধি :: যশোরের সংসদীয় আসন, ৮৫ যশোর-১ শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন পরিবর্তন চেয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন মনোনয়ন বঞ্চিত বিএনপি প্রার্থীদের হাজার হাজার কর্মী সমর্থকরা।

শনিবার( ২৯ নভেম্বর )বিকালে উপজেলার শার্শা বাজারে ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজন কর্মী কাফনের কাপড় পড়ে তৃপ্তি হটাও,ধানের শীষ বাচাও, রিভিউ চাই বলে স্লোগান  দিতে থাকে। বিক্ষোভ মিছিল শেষে নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে।

ঘন্টাব্যাপী চলা সড়ক অবরোধে যশোর-কোলকাতা মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীসহ পথচারীরা চরম ভোগান্তীতে পড়ে।

সড়ক অবরোধে অংশ নেওয়া নেতা-কর্মীরা জানান,ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের শাসনামলে শার্শায় হামলা,মামলা ও নির্যাতনের স্বীকার হওয়া দলের ত্যাগী নেতাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিতে হবে। কোন সংস্কারপন্থী ইস্যুতে জড়িত থাকা নেতাকে শার্শার তৃনমূলের নেতা-কর্মীরা মেনে নিবে না।

তাই বিএনপির হাই কমান্ড ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় নাম থাকা ধানের শীষের প্রাথী মফিকুল হাসান তৃপ্তির নাম পরিবর্তন করে অন্য প্রার্থীর হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়ার দাবী জানিয়েছেন। কর্মসূচী বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সাথে যোগাযোগর চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী।

উল্লেখ্য মফিকুল হাসান তৃপ্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হিসাবে বিগত সময়ে দায়িত্ব পালন করেছেন ও যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন