সর্বশেষ খবরঃ

শার্শায় নৌকা প্রতীকে সমর্থন দিলেন সতন্ত্রপ্রার্থী নাসির

শার্শায় নৌকা প্রতীকে সমর্থন দিলেন সতন্ত্রপ্রার্থী নাসির
শার্শায় নৌকা প্রতীকে সমর্থন দিলেন সতন্ত্রপ্রার্থী নাসির

বেনাপোল প্রতিনিধি:: নৌকা প্রতীককে সমর্থন দিয়ে শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে গেলেন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন।

বুধবার (২৪ নভেম্বর ) বিকেলে পুটখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পথসভায় নৌকার পক্ষে সমর্থন জানিয়ে নিজ প্রতীক আনারসের পক্ষে সকল কার্যক্রম পরিহার করলেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুল গফফার সরদার । সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন নির্বাচন পরবর্তী সময়ে এলাকার উন্নয়নের স্বার্থে আনারস প্রতীকের প্রার্থী নাসিরকে সাথে নিয়েই সকল কাজ করবেন।

এর আগে দুই প্রতিদন্দী প্রার্থীর মধ্যে শার্শার জনপ্রিয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের উপস্থিতিতে নির্বাচনী সকল বিষয় নিয়ে এক সৌহাদ্যপূর্ন আলোচনা অনুষ্ঠিত হয়।শার্শার পুটখালী ইউনিয়নে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করে নৌকা প্রতীকের বিজয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী করার লক্ষ্যে দুই প্রার্থীই একমত পোষণ করেন।

এ সময় দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচনের ৩দিন আগেই দুই প্রার্থীর মিলে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা।

নির্বাচন হতে সরে দাড়ানো প্রার্থী নাসির উদ্দিন তার বক্তব্যে পুটখালীবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে আব্দুল গফফার সরদারকে চেয়ারম্যান নির্বাচিত করার আহবান জানান। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন