সর্বশেষ খবরঃ

শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক

শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক

যশোর প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করেছে|

সোমবার ( ১১ মে ) রাতে শার্শার কায়বা সীমান্তে কায়বা বিওপির ২১ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ৯ হাজার৯শো পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করে| উদ্ধারকৃত ঔষধের চালানের সিজার মূল্য ২৯ হাজার৭ শত টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করে|

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিজিবির অভিযানে অবৈধ ঔষধ চালান উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,দেশের সীমান্ত সীমান্ত এলাকায় মাদক,অবৈধ ঔষধ ও সকল ধরনের চোরাচালান রোধে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে|

অপরদিকে একই দিন সোমবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের একাধিক স্থানে অভিযান চালিয়ে ভারত হতে অবৈধ পন্থায় আনা ৪১টি ভারতীয় শাড়ি,৫০০গ্রাম জিরা,১৩ প্যাকেট ফুসকা,১৫ কেজি কিসমিস,১৯০৪টি খাদ্য সামগ্রী,৩০ পেকেট সোনপাপড়ী, ১০৮টি ঔষধ,৪১৩টি চকলেট ও ৮৮৬টি কসমেটিক্স সামগ্রী আটক করে| বিজিবি সূত্রে জানা যায়,আটককৃত মালামালের সিজার মূল্য ৮ লাখ ৬৫ হাজার৭৬০টাকা|

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সাক্ষরিত বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়|

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন