সর্বশেষ খবরঃ

শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার উলাসী বাজারে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে| সোমবার ( ১১ মে ) সকালে উলাশীর কেবি ইটভাটার সন্মুখ সড়কে কার্ভাডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে|

সড়ক দূর্ঘটনায় নিহতরা হলো-শার্শা উপজেলার উলাশি খাল পাড় এলাকার জুলফিকার আলীর ছেলে শাহীনুর রহমান (৩৫) ও একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন(৪২)|

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য সূত্রে জানা যায়,নাভারন হতে ছেড়ে যাওয়া সাতক্ষীরা মুখি একটি কার্ভাডভ্যান ( ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) এর সঙ্গে নাভারনমুখী একটি প্লাটিনা মোটরসাইকেলের ( সাতক্ষীরা-হ-১৩-৮১৬৬)মুখোমুখি সংঘর্স হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহীনুর মারা যান|স্থানীয়রা মোটরসাইকেল আরোহী তোজাম্মেলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়|

শার্শা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মারুফ হোসেন সড়ক দূর্ঘটনায় ২জন নিহতের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে গ্রেরণ করেছেন ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে|

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি