সর্বশেষ খবরঃ

শহীদ আবু সাঈদের পরিবারের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করলো বিজিবি

শহীদ আবু সাঈদের পরিবারের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করলো বিজিবি
শহীদ আবু সাঈদের পরিবারের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করলো বিজিবি

জৈষ্ঠ প্রতিবেদক :: মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক ১০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর করলো বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার ( ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখ ) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে তাঁর গর্বিত বাবা-মায়ের হাতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের কাছে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন ( ২৯ বিজিবি )এর সহকারী পরিচালক মুঃ মাহবুবুর রহমান খান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ( অবঃ) এর প্রতিশ্রুত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লক্ষ টাকা আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য,গত ০২ ডিসেম্বর ২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ( অবঃ) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নিহত রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

কবর জিয়ারত শেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের অসহায়, দুস্থ ও গরীব জনসাধারণদের সাহায্যার্থে গঠিত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি