সর্বশেষ খবরঃ

লেবু খাওয়ায় যত উপকারিতা

লেবু খাওয়ায় যত উপকারিতা
লেবু খাওয়ায় যত উপকারিতা

লেবুতে প্রচুর ভিটামিন সি তো রয়েছেই পাশাপাশি পটাসিয়াম,ক্যালসিয়াম ও ফাইবার মেলে লেবু থেকে। প্রতিদিন তাই লেবু-পানি খেতে পারেন। ভাত বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়া যায় লেবু। লেবু খাওয়ায় যত উপকারিতা রয়েছে।

জেনে নিন নিয়মিত লেবু খেলে কোন অসুখগুলো ধারেকাছে ঘেঁষবে না আপনার।

শ্বাসকষ্টের ঝুঁকি কমেঃ যারা নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান, তাদের অন্যদের তুলনায় শ্বাসকষ্ট কম হয়- এমনটাই বলছে গবেষণা। ভিটামিন সি এর অন্যতম উৎস লেবু। তাই প্রতিদিন লেবু খাওয়ার চেষ্টা করুন।

ক্যানসার থেকে দূরে থাকা যায়ঃ প্রতিদিন এক গ্লাস লেবু পানি খেলে ক্যানসারের ঝুঁকি কমে।

রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ঃ আমাদের শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে লেবুতে থাকা ভিটামিন সি। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় ও অনেক ধরনের অসুখ থেকে দূরে থাকা যায়।

হজমের গণ্ডগোল দূর হয়ঃ অ্যাসিডিটি ও হজমের সমস্যা দূর হয় নিয়মিত লেবু খেলে।

ওজন কমেঃ এক গ্লাস পানিতে এক চা চামচ লেবু মিশিয়ে পান করুন প্রতিদিন। বাড়তি ওজন দূর করতে সহায়ক এটি।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা