সর্বশেষ খবরঃ

র‌্যালী ও দোয়া অনুষ্ঠান কর্মসূচীতে শার্শায় জাতীয় শোক দিবস পালিত

র‌্যালী ও দোয়া অনুষ্ঠান কর্মসূচীতে শার্শায় জাতীয় শোক দিবস পালিত
র‌্যালী ও দোয়া অনুষ্ঠান কর্মসূচীতে শার্শায় জাতীয় শোক দিবস পালিত

জাহিদ হাসান :: যশোরের শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক আয়োজনে র‌্যালী,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ১৫ই আগস্টে সকল শহীদের আত্তার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়েছে।

সোমবার সকাল ১২টায় উপজেলার বাগ আঁচড়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক এর নেতৃত্বে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে বিশাল এক শোক র‌্যলী বের হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগনেতা শার্শার কৃর্তী সন্তান মোঃ নাজমুল হাসান ও যশোর জেলাআওয়ামীলীগের দপ্তর সম্পাদক নবী নওয়াজ মুজিবুদ্দৌলা সরদার কনক। এর আগে শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত ম্যুরালে পুষ্পার্ঘ অর্পন করেন। র‌্যালী শেষে আলোচনা সভা ও ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও পরিবারের সকল শহীদের আত্তার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ ধাবক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক হাজী বাবুল,শার্শা উপজেলা যুবলীগের সদস্য সফিক মাহমুদ ধাবকসহ বাগ আঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাগ আঁচড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল খালেকের ব্যাক্তিগত তহবিল থেকে পঙ্গু শিশুদের মাঝে ৮টি হুইল চেয়ার বিতরন করা হয়।

উপজেলার শার্শা সদর,নাভারন,উলাশী,বেনাপোল,বাহাদুরপরসহ অন্যান্য ইউনিয়নে আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে র‌্যালী,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন