সর্বশেষ খবরঃ

র‌্যাবের অভিযানে ২৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

র‌্যাবের অভিযানে ২৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২
র‌্যাবের অভিযানে ২৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

যশোর প্রতিনিধি :: যশোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যদের অভিযানে ২৫৫ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারী গ্রেফতার হয়েছে।

সোমবার ( ৮ নভেম্বর ) দিবাগত রাতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ভায়না এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল সহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো সাতক্ষীরা জেলার কলারোয়াথানাধীন রামভদ্রপুর গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ কদম আলী ( ৩৫) ও যশোর জেলার ঝিকরগাছা থানাধীন শংকরপুর গ্রামের মৃত মোবারকগাজীর ছেলে মোঃ তুহিন গাজী ( ৩৫)।

র‌্যাবের দেওয়া তথ্য সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল মাগুরা জেলার সদরথানাধীন ভায়না মোড়স্থ মেসার্স সমতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে ঢাকা মহাসড়কের উপর অভিযান চালিয়ে ঐ দুই মাদককারবারীকে গ্রেফতার করেন।

এ সময় তাদের হেফাযতে থাকা ২৫৫ বোতল ফেন্সিডিল ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু সহ তাদেরকে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন