সর্বশেষ খবরঃ

র‌্যাবের অভিযানে ২টি ইজিবাইক উদ্ধারসহ গ্রেফতার-১

র‌্যাবের অভিযানে ২টি ইজিবাইক উদ্ধারসহ গ্রেফতার-১
র‌্যাবের অভিযানে ২টি ইজিবাইক উদ্ধারসহ গ্রেফতার-১

যশোর প্রতিনিধি :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যদের অভিযানে খুলনা ও যশোর হতে ২টি চোরাই ইজি বাইক উদ্ধার সহ মোঃ জুয়েল শেখ (২৬) নামের এক চোর চক্রের সদস্য গ্রেফতার হয়েছে।সে খুলনা জেলার হরিনটানা থানা এলাকার বাসিন্দা।

শুক্রবার ( ১২ আগস্ট ) হরিনটানা এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা।

র‌্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়, গত ৩ আগস্ট যশোর জেলার শার্শা থানা এলাকার আব্দুস সালামের বসত বাড়ি হতে ১টি ইজি বাইক চুরি হয়। পরবর্তীতে তিনি থানায় গিয়ে এ বিষয়ে সাধারন ডায়েরী করেন। এ ঘটনা র‌্যাবের নজরে আসলে চোর চক্রের সদস্যদের গ্রেফতার ও ইজি বাইক উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান চালিয়ে পাতারং এর একটি চোরাই ইজিবাইক উদ্ধার করে র‌্যাব সদস্যরা। পরবর্তীতে আভিযানিক দলটি হরিনটানা থানা এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যকে গ্রেফতারসহ আব্দুস সালামের চুরি যাওয়া ইজি বাইকটি উদ্ধার হয়।

গ্রেফতারকৃত প্রাথমিক জিঙ্গাসাবাদে বাদী আব্দুস সালামের বসত বাড়ীর উঠান হতে ইজিবাইক চুরির কথা স্বীকার করেন। বাদী ছালাম গ্রেফতারকৃতের নামে শার্শাথানায় একটি চুরির মামলা করেছেন এবং আসামী ও জব্দকৃত নীল রংএর ইজিবাইক শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা