সর্বশেষ খবরঃ

রাঙামাটিতে অটোরিকশা খাদে পড়ে নিহত-৩

রাঙামাটিতে অটোরিকশা খাদে পড়ে নিহত-৩
রাঙামাটিতে অটোরিকশা খাদে পড়ে নিহত-৩

স্টাফ রিপোর্টার :: রাঙামাটির চট্টগ্রাম সড়কে লরি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ শওকত আকবর।

বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি ) সকালে জেলার কাউখালী উপজেলা সাপছড়ি কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতদের একজন হলেন মোঃ হানিফ। তাৎক্ষণিকভাবে বাকি দুই জনের নাম জানা যায়নি।

আহতরা হলেন সৈকত চাকমা,অটোরিকশাচালক মোঃ নুরুল আমিন। এর মধ্যে নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে সিএনজিচালিত অটোরিকশাটি ৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল।এমন সময় লরিটিও চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান,সকালে সড়ক দুর্ঘটনায় লরি অটোরিকশাকে চাপা দিয়ে ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন