সর্বশেষ খবরঃ

যৌন উত্তেজনাকর ভিডিও চিত্র সংরক্ষন ও সরবারহের দায়ে গ্রেফতার-২

যৌন উত্তেজনাকর ভিডিও চিত্র সংরক্ষন ও সরবারহের দায়ে গ্রেফতার-২
যৌন উত্তেজনাকর ভিডিও চিত্র সংরক্ষন ও সরবারহের দায়ে গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার :: বগুড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের অভিযানে যৌন উত্তেজনা সৃষ্টিকারী ভিডিও চিত্র সংরক্ষন ও সরবারহের দায়ে দুই জন গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো বগুড়া জেলার শিবগঞ্জ থানার দেউলি গ্রামের মোফাজ্জেল হোসেন বাদশার ছেলে মোঃ সাহাদত হোসেন লিটন(৩০) ও একই থানা এলাকার বুজরুক মাঝিড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মাসুদ রানা (৩৮)।

গত ৩০ জুলাইবগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা বাজেরর লেহান মোবাইল সার্ভিসিং সেন্টার অভিযান চালিয়ে ঐ দুই জনকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১২ এর দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,ঐ দুই ব্যাক্তি অসাধুভাবে যৌন উত্তেজনা সৃষ্টিকারী ভিডিও চিত্র সংরক্ষন ও সরবারহ করিয়া গ্রাহকদের নিকট হতে অর্থ হাতিয়ে নিচ্ছে এমন সংবাদে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেফতার করে।

এ সময তাদের হেফাযতে থাকা ৬টি হার্ডডিস্ক,২টি মনিটর,২টি সিপিইউ,২টি কিবোর্ড ও ৫টি ক্যাবল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেন।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি