সর্বশেষ খবরঃ

যশোরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচলনায় ৫ জনের অর্থদন্ড

যশোরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচলনায় ৫ জনের অর্থদন্ড
যশোরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচলনায় ৫ জনের অর্থদন্ড

যশোর প্রতিনিধি:: যশোর কতোয়ালী থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভেজাল খাদ্যদ্রব্য ও নকল পন্য তৈরীর দ্বায়ে ৫ জনকে ২ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার ( ১৮ অক্টোবর ) সকালে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার সহযোগীতায় যশোর মডেল থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৬ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,ভেজাল খাদ্যদ্রব্য ও নকল পন্য তৈরির বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন এবং ওজন পরিমাপ মানদন্ড আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ( মামলা নং- ২৫৯, ২৬০, ২৬১, ২৬২, ২৬৩/ ২০২১) অভিযুক্তদের এই অর্থদন্ড দেওয়া হয়েছে।

জরিমানা দাতারা হলো মোঃ আলমাস মিয়া, রেলওয়ে স্টেশন রোড, যশোর ৫০,০০০/- টাকা, শেখ আফজাল হোসেন, মাদ্রাসা রোড, যশোর ২০,০০০/-টাকা, মোঃ আব্দুল বারী, সি ব্লক -১৪৯, নতুন উপশহর যশোর ৮০,০০০/- টাকা, মোঃ বাবু,বেজ পাড়া যশোর ৩০,০০০/-টাকা ও বিশ্বনাথ মাদব,পূর্ব বারান্দিপাড়া যশোর ৪০,০০০/- টাকা। সর্বমোট ৫ জনকে ২,২০,০০০/-( দুই লক্ষ বিশ হাজার ) টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের দেওয়া অর্থদন্ডের আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হবে বলে আরো জানা গেছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন