সর্বশেষ খবরঃ

যশোরে যাত্রীবাহী বাস হতে রক্তাক্ত মরদেহ উদ্ধার

যশোরে যাত্রীবাহী বাস হতে রক্তাক্ত মরদেহ উদ্ধার
যশোরে যাত্রীবাহী বাস হতে রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন :: যশোরে যাত্রীবাহী বাসের ভেতরে পড়েছিল বাপ্পি হোসেন (২৬) নামের বাস হেলপারের রক্তাক্ত মরদেহ। নিহত বাপ্পি হোসেন বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

সরদার ট্রাভেল নামের ওই বাসটি ( ঢাকা মেট্রো-ব- ১৪-৯৭৯৮ ) চালক এনামুল মৃধা জানিয়েছেন,গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে ঢাকা থেকে বাসটি নিয়ে যশোর মনিরুদ্দিন পেট্রোল পাম্পের পাশে রাখেন। এরপর তিনি ও সুপারভাইজার উজ্জ্বল বাসায় চলে যান। বাসের হেলপার বাপ্পিকে গাড়িতে রেখে যান। সকাল ৭টা ৩০মিঃএর দিকে এসে বাসের ভেতর বাপ্পিকে মৃতঃ অবস্থায় পান। পাশে একটি চাকু পড়েছিলো।

কোতয়ালি মডেল থানা যশোর ওসি ( তদন্ত ) বাবুল আক্তার জানান, বাপ্পির শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাপ্পির হত্যা রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )গনমাধ্যমকর্মীদের জানান,বাস চালক এনামুল মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরো খবর

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার