সর্বশেষ খবরঃ

যশোরে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

যশোরে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার
যশোরে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

সাহিদুল ইসলাম শাহীন :: বর্ডারগার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন ( ৪৯বিজিবি ) সদস্যদের অভিযানে আন্দুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।

মঙ্গলবার ( ১৬ আগস্ট ) রাতে আন্দুলিয়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল চালানটি উদ্ধার করেন।

এছাড়াও আগস্ট মাসে যশোরের বিভিন্ন সীমান্ত হতে ১০৮৭ বোতল ফেন্সিডিল,১৪১ বোতল বিদেশী মদ,৩০ কেজি গাঁজা ও ৪১০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে ৪৯বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯,১৫,৩০০/-টাকা।

যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান,দীর্ঘদিন যাবত হন্ডি,মাদক,চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি