সর্বশেষ খবরঃ

যশোরে ডিবি পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

যশোরে ডিবি পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
যশোরে ডিবি পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃবিভাগীয় মোটর সাইকেল চোর চক্রের ছয় সদস্য গ্রেফতার হয়েছে। এসময় তাদের হেফাযতে থাকা চারটি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- নড়াইল জেলার নড়াইল থানাধীন আলফাপুর গ্রামের গোলজারের ছেলে মোঃ হোসাইন( ৩৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন তিলছাড়া গ্রামের মৃত বশির মোল্লার ছেলে মোঃ শাকের( ২২), একই জেলা থানাধীন জিকাবাড়ি গ্রামের আনন্দ সরদারের ছেলে আকাশ সরদার ( ২৭),নড়াইল জেলার লোহাগড়া থানাধীন দেবী গ্রামের মৃতওহাব শেখের ছেলে শফিকুল ইসলাম( ৪০),যশোর জেলার কোতয়ালী থানাদীন নরেন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ( ৪২) ও মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন মন্ডলগাতী গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে লিটন মিয়া( ২৮)।

গত বুধবার ( ৯ জুলাই ) যমোর থানাধীন পালবাড়ি এলাকা থেকে গ্রেফতার হয় চোর চক্রের সদস্য শহিদ। পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে নড়াইল জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে বাকীদের গ্রেফতার করে ডিবি পুলিশ সদস্যরা।

যশোর জেলা পুলিশের দেওযা এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানাই তাহারা পেশাদার মোটর সাইকেল চোর চক্রের সদস্য এবং বিভিন্ন জেলায় চুরি সংগঠিত করে থাকে।

এ সংক্রান্তে থানায় মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন