সর্বশেষ খবরঃ

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত
যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

যশোর প্রতিনিধি :: যশোরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান রাকিব(২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যারাতে যশোর সদরের বকচর কবরস্থান এলাকায় রাকিব দূর্বৃত্তদের ছুরিকাঘাতের স্বীকার হন। নিহত বকচর কবরস্থান এলাকার লিটু সর্দ্দারের ছেলে ও পেশায় মটর শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়,এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ৬টার দিকে দূর্বৃত্তরা বকচর হুশতলা কবরস্থান পাড়া বিশের চায়ের দোকানের সামনে রাকিবকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

রাকিবকে সঙ্গাহীন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ মুরসালিন জানান,হাসাপাতালে নেওয়ার পূর্বেই অতিরিক্ত রক্তক্ষরনে পথেই রাকিব নামের ঐ যুবক মারা গেছেন। পূর্ব শত্রুতা সহ এলাকার যুবকদের সাথে রাকিবের দন্দ চলে আসছিলো বলে আরো জানা যায়।

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান,নিহতের লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যাকান্ডের প্রকৃত কারন জানা যাবে। প্রাথমিকভাবে এটা পরিকল্পিত হত্যাকান্ড বলে ধরা হচ্ছে। পুলিশ হত্যা রহস্য উদঘাটনে তৎপর রয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন