সর্বশেষ খবরঃ

যশোরে ছাত্র ইউনিয়নের এয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত

যশোরে ছাত্র ইউনিয়নের এয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত
যশোরে ছাত্র ইউনিয়নের এয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি :: “দিগ্বিদিকে উঠেছে আওয়াজ রক্তে আনো লাল, রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল”এ প্রতিপাদ্যকে ঘীরে যশোরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এয়োদশ জেলা সম্মেলন। শনিবার (১৩ ডিসেম্বর) যশোর জেলা সংসদের আয়োজনে যশোর টাউন হল ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

যশোর জেলা সংসদ এর সভাপতি আকরম হোসনের সভাপতিত্তে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু,বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক শিমুল কুম্ভকার ও সহ-সভাপতি নাজিফা জান্নাত।

আজ অনুষ্ঠিত এয়োদশ জেলা সম্মেলন থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,যশোর জেলা সংসদের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খান ও সাধারন সম্পাদক সাক্ষর দত্ত। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইব্রাহিম খলিল ও শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন বেনাপোলের আবু সাঈদ।

যশোরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেঘমল্লার বসু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারকে পতন ঘটিয়েছি রাজাকারে আস্ফালন দেখার জন্য নয়। যে ত্রিশ লক্ষ শহিদের রক্তের উপর দাড়িয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে,কেউ যদি ফ্রান্সে বসে বা আমেরিকা বসে বলতে চায় যে বাংলাদেশের শহীদ সংখ্যা দুই হাজার তার মোকাবেলা রাজপথে হবে,তার মোকাবেলা বুদ্ধিবৃত্তি ভাবে হবে, তার মোকাবেলা সামাজিক ভাবে হবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন