সর্বশেষ খবরঃ

যশোরে খেঁজুর গাছি সম্মেলন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

যশোরে খেজুর গাছি সম্মেলন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত
যশোরে খেজুর গাছি সম্মেলন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি :: যশোরের অভয়নগর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে খেঁজুর গাছি সম্মেলন-২০২৩ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মঙ্গলবার অভয়নগর উপজেলা প্রশাসনের মিলনায়তনে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি,কৃষি বিভাগ ও বন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলো।

অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ খেঁজুর গাছি সম্মেলন উপলক্ষে প্রস্তুত্তিসভা সম্পন্ন হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, খুব শিঘ্রই খেঁজুর গাছি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি এ কাজে সকলের সহযোগীতা কামনা করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভয়নগরে ৬৬ হাজারের বেশী খেঁজুর গাছ রয়েছে।অঞ্চলটিতে গাছির সংখ্যা ৭৫০জনের অধিক। একটি প্রাপ্ত বয়স্ক খেজুর গাছ হতে মৌসুমে প্রায় ২০০লিটার খেজুর রস আহরন সম্ভব। সংগৃহীত এ রস হতে আনুমানিক ২৪ কেজি খেজুরের গুড় প্রস্তুত সম্ভব। অযত্ন ও অবহেলায় অঞ্চলটির অর্ধেক এর বেশী খেজুর গাছ হতে আর রস আহরন করা হয়না। ফলে অঞ্চলটিতে খাটি গুড়ের কৃত্রিম সংকট তৈরী হয়।

অভয়নগরের এতিহ্য খাটি খেঁজুরের গুড় বাজারজাতকরণের লক্ষ্যে এ পেশায় নিয়োজিতদের উপযুক্ত প্রশিক্ষণসহ উৎসাহিত করতে খেজুর গাছি সম্মেলন করা হচ্ছে বলে জানা গেছে।

অভয়নগরের সুযোগ্য নির্বাহী কর্মকতার এমন মহৎ উদ্দ্যেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সূধী মহল।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান