সর্বশেষ খবরঃ

যশোরের ৭০৬টি পূজা মন্ডপের নিরাপত্তা দেবে পুলিশ

শোরের ৭০৬টি পূজা মন্ডপের নিরাপত্তা দেবে পুলিশ
ছবি- রওনক জাহান,পুলিশ সুপার

মাহমুদুল হাসান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে যশোর জেলার ৭০৬টি পূজা মন্ডপকে চারটি সেক্টরে ভাগ করে সার্বিক নিরাপত্তা দিবে যশোর জেলা পুলিশের সদস্যরা। মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর)সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পূজা উপলক্ষে যশোর জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ের প্রেস ব্রিফিং এ এ তথ্য নিশ্চিত করেন যশোরের সুযোগ্য পুলিশ সুপার রওনক জাহান।

প্রেস বিফিং হতে জানা যায়,আসন্ন শারদীয় দূর্গা উৎসবে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজা শুরুর আগের রাত থেকে জেলা জুড়ে ৯টি স্ট্রাইকিং ফোর্স, ৯টি সতন্ত্র টিম,৪০টি মোবাইল টিম ও ১৭২টি পুলিশের টিম সক্রিয়ভাবে কাজ করবে।

ইতিমধ্যে জেলা পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রতিটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যমেরা স্থাপন করা,প্রতিটি মন্ডপে পূজা পরিষদের নিজিস্ব স্বোচ্ছাসেবী টিম রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন-যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাসার, অতিরিক্ত পুলিশ সুপার ( ডি এসবি ) রুহুল আমিন ও যশোর জেলার সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সকলের উদ্দেশে রাখা বক্তব্যে পুলিশ সুপার রওনক জাহান বলেন,দূর্গা উৎসব উপলক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে করে কোন বিশেষ মহল অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রুখতে পুলিশের সাইবার ক্রাইমের বিশেষ টিম কাজ করছে।

যেসব মন্দিরে লোকসমাগম বেশি ঘটতে পারে সেগুলোতে বিশেষ নজরদারী থাকবে।পুলিশের পাশাপাশি মাঠে থাকবে যৌথ বাহিনী। কেউ যাতে পূজা উৎসবকে ঘীরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্ঠা করে তাহলে আইনগত ভাবে প্রতিহত করতে সকলে মিলে কাজ করার বা সকলের সহযোগীতা পাওয়ার আহবান জানান পুলিশ সুপার।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন