সর্বশেষ খবরঃ

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৬

ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী ও শিশুসহ ঘটনাস্থলে ৬ যাত্রী নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।নিহতদের নাম পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রায়মনি গ্রামের চেলেরঘাট এলাকায় বিকল হওয়া একটি পাথর ভর্তি ড্রাম ট্রাককে ওভারটেক করার সময় শেরপুরগামী যাত্রীবাহী স্যাপার এম এ রহিম পরিবহনের একপাশ চিরে যায়।

এতে ঘটনাস্থলেই শিশু ও নারীসহ ৫ জন নিহত হন। অপর এক ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুরুতর আহত আরো ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশালের চেলের ঘাট এলাকায় একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই বাসের যাত্রী। তারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা