সর্বশেষ খবরঃ

মেয়াদ উত্তীর্ণ ও নকল পণ্য রাখায় তিন দোকানদারকে অর্থদন্ড

মেয়াদ উত্তীর্ণ ও নকল পণ্য রাখায় তিন দোকানদারকে অর্থদন্ড
মেয়াদ উত্তীর্ণ ও নকল পণ্য রাখায় তিন দোকানদারকে অর্থদন্ড

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান বাজারে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য দোকানে রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার ( ১৩ এপ্রিল ) দুপুরে দিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবি আবদুল্লাহ খান এ অর্থদন্ড দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবি আবদুল্লাহ খানের নেতৃত্বে উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে মুদি দোকানদার মোঃ ওসমানকে ৫ হাজার টাকা ও রিয়াজকে ১ হাজার টাকা এবং নকল রুহআফজা বিক্রির দায়ে ফলের দোকানদার আমজাদকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন।

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবি আবদুল্লাহ খান বলেন, আজ বুধবার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজারে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রবাদির বাজার মূল্য মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না থাকা, জিনিসপত্রের মূল্য বেশি রাখা,মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী থাকা ইত্যাদি অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করাসহ ব্যবসায়ীদের সচেতন করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী জনসস্মুখে বিনষ্ট করা হয়।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন