সর্বশেষ খবরঃ

মহাকাশে পরবর্তী প্রজন্মের রকেট পাঠাবে জাপান

মহাকাশে পরবর্তী প্রজন্মের রকেট পাঠাবে জাপান
ছবি সংগৃহীত
ফেব্রুয়ারিতে মহাকাশে পরবর্তী প্রজন্মের এইচ-৩ রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে জাপান।এ বছরের শুরুতে এ ধরনের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে দুই দফা ব্যর্থ হওয়ার পর টোকিও তৃতীয় রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে। দেশটির মহাকাশ সংস্থা বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে। খবর এএফপি’র।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রকেটটি ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা ২২ মিনিট থেকে দুপুর ১টা ৬ মিনিটের মধ্যে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জেএএক্সএ ) তানেগাশিমা দ্বীপের দক্ষিণাঞ্চল থেকে উৎক্ষেপণ করা হবে।

গত মার্চে যখন কমান্ড সেন্টার তাদের মিশন সফল করতে পারেনি তখন তারা মহাকাশযানটিকে বাধ্য হয়ে ধ্বংস করে ফেলার পর তৃতীয়বারের মতো রকেট উৎক্ষেপণের চেষ্টা চালাতে যাচ্ছে।

এ ধরনের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে গত ফেব্রুয়ারিতে চালানো জাপানের প্রথম প্রচেষ্টাও ব্যর্থ হয়। সলিড রকেট বুস্টারগুলো না জ্বলায় তখন ওই মিশন ব্যর্থ হয়। মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি এইচ-৩ হচ্ছে এইচ-২এ লঞ্চ সিস্টেমের উত্তরসূরি। রকেটটির ২০০১ সালে আত্মপ্রকাশ ঘটে।

এদিকে চলতি সপ্তাহে জাপান চাঁদের কক্ষপথে ‘মুন স্নাইপার’ নামের এসএলআইএম মহাকাশ অনুসন্ধান যন্ত্র স্থাপন করতে সফল হয়েছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন