সর্বশেষ খবরঃ

ভোলা জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল

ভোলা জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ভোলা প্রতিনিধি:: ভোলা জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল । শনিবার ( ১১ জুন ) ভোলা সরকারী বালক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ছয় বছর পর সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। সম্মেলন সফল করতে দলের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।

সম্মেলন উদ্বোধন করবেন আ’লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেও এমপি এবং প্রধানবক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

এছাড়া সম্মেলেনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হাসনাত আব্দুল্লাাহ এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী ও আনিসুর রহমান, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

সভা পরিচালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু।সম্মেলন ঘীরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।ভোলা জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল।

এদিকে এই সম্মেলনকে ঘিরে গোটা জেলাব্যাপী দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।কে হচ্ছেন সভাপতি আর কে হচ্ছেন সম্পাদক এই নিয়ে জল্পনা কল্পনা চলছে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি