সর্বশেষ খবরঃ

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও ছেলে গ্রেপ্তার

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও ছেলে গ্রেপ্তার
ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও ছেলে গ্রেপ্তার

কামরুজ্জামান শাহীন ( ভোলা ) জেলা প্রতিনিধি :: ভোলায় আগ্নেয়াস্ত্রসহ দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন নান্নু ( ৬০ ) ও তার ছেলে মো. আরিফ ( ৩২) কে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ১০ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ শুক্রবার ( ২০ সেপ্টেম্বর ) সকালের দিকে ভোলা সদরের আবহাওয়া অফিস রোড এলাকার মিয়াজী বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেঃ সাব্বির আহমেদ জানান, একেএম নাছির উদ্দিন নান্নুর নেতৃত্বে মদনপুর ইউনিয়নে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম পরিচালিত হয়ে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগীরা কোস্টগার্ডকে জানালে নান্নু বাহিনী তাদের প্রাণনাশের হুমকি দেয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাত আড়াইটা থেকে সকাল ৬টা পর্যন্ত ভোলা পৌর এলাকার আবহাওয়া অফিস রোডের মিয়াজী বাড়িতে যৌথ অভিযান চালানোর হয়। এসময় ২ টি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্রসহ নাছির উদ্দিন নান্নু ও তার ছেলে মোঃ আরিফ কে আটক করা হয়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন