সর্বশেষ খবরঃ

ভারতে বিজয় দিবস উদযাপনে কলকাতায় বাংলাদেশ প্রতিনিধিরা 

ভারতে বিজয় দিবস উদযাপনে কলকাতায় বাংলাদেশ প্রতিনিধিরা
ছবি সংগৃহীত

বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে কলকাতায় ঢাকা থেকে প্রতিনিধি দল যাওয়া নিয়ে সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে রবিবার ( ১৫ ডিসেম্বর )সেখানে পৌঁছেছেন নয় সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধি দল।

ওই দলে বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।

প্রতি বছর ১৬ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপন করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৫৪ বছর আগে আজকের দিনেই ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর ৯৩ হাজার সেনা আত্মসমর্পণ করেছিল। এই ঐতিহাসিক ঘটনা স্মরণে দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয়।

তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এ বছর প্রতিনিধি দল আসবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক চাপ ও বিদেশে সচিব পর্যায়ের আলোচনার পরই প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় ঢাকা। ফলে, ধারাবাহিকতা বজায় রেখে মুক্তিযোদ্ধারা এবারও কলকাতার অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন।রবিবার কলকাতায় পৌঁছালেও প্রতিনিধি দলের সদস্যরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি।

সোমবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুপুরে মিলিটারি ট্যাটু অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন