সর্বশেষ খবরঃ

ভারতে ফের কৃষকের সাথে পুলিশের সংঘর্স

ভারতে ফের কৃষকের সাথে পুলিশের সংঘর্স
ভারতে ফের কৃষকের সাথে পুলিশের সংঘর্স

ভারতের হরিয়ানা রাজ্যে কৃষকদের সঙ্গে পুলিশের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ( ১ অক্টোবর ) সকালে বিক্ষোভকারী কৃষকরা ধারাবাহিক ভাবে উপ-মুখ্যমন্ত্রী দুশ্যন্ত চৌতালার একটি অনুষ্ঠানের বিরুদ্ধে মিছিল করতে থাকে।

এ সময় পুলিশ বিক্ষোভকারীদের থামাতে জলকামান ব্যবহার করে। নজির বিহীন এ বিক্ষোভে নারী-পুরুষ সবাই ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করতে থাকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে জানায়, দ্বিতীয় দিনের মতো কৃষক এবং পুলিশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা দেখল হরিয়ানাবাসী। ভিডিওতে দেখা যায়, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করছে।

কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ধাক্কা দিয়ে সরিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলের পাশেই মন্ত্রীর অনুষ্ঠান সামনে রেখে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু রাস্তা।পুলিশ লাঠিচার্জ বিক্ষোভকারীদের, হরিয়ানার কৃষকদের মহাসড়ক অবরুদ্ধ করার ডাক।

জেলা প্রশাসক শ্যাম লাল পুনিয়া ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা গণতান্ত্রিক পদ্ধতি মেনে বিক্ষোভ করতে পারেন। আমরা আপনাদেরই সন্তান কিন্তু এখন আমরা সরকারি দায়িত্ব পালন করছি। দয়া করে আমাদের দায়িত্ব পালন করতে দিন। বিক্ষোভ না করে অনুষ্ঠানে এসে আপনারা নিবন্ধন করে সমস্যাগুলো জানান।

উল্লেখ্য ভারতের তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে দেশটির কয়েক লাখ কৃষক। সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকের পরও বিষয়টির সুরাহা হয়নি।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি