সর্বশেষ খবরঃ

বীরগঞ্জে সরস্বতীপুর একাডেমীর উদ‍্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান

বীরগঞ্জে সরস্বতীপুর একাডেমীর উদ‍্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান
বীরগঞ্জে সরস্বতীপুর একাডেমীর উদ‍্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান

চন্দন মিত্র( দিনাজপুর )জেলা প্রতিনিধি :: দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা সরস্বতীপুর একাডেমির উদ্যোগে ৪৫জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এনজিও ব‍্যুরোর সার্বিক সহোযোগিতায় এবং সরস্বতীপুর একাডেমীর এডুকেশন স্পনসরশিপ প্রজেক্ট এর আওতায়, বীরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক‍্যাটাগরিতে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি নগদ অর্থ প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন শিক্ষিত হলেই হবে না,মনুষ‍্যত্ব ও বিবেক বুদ্ধি সম্পন্ন একজন আদর্শ মানুষ হতে হবে। উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার প্রসার ঘটাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সরস্বতীপুর একাডেমীর কোষাধ‍্যক্ষ রেভা:প্রফুল্ল কুমার রায়,সংস্থার প্রশাসনিক কর্মকর্তা দ্বিজেন্দ্র নাথ রায়সহ প্রমুখ।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন