সর্বশেষ খবরঃ

বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী
বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। পাত্র আরেফিন জিলানী সাকিব। এর আগে, একঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে পরিবারের আয়োজনেই বুধবার ( ৩১ মে ) অনুষ্ঠিত হয় ঐশীর অন্যরকম এক হলুদ সন্ধ্যা। আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির।

শুক্রবার ( ০২ জুন ) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়।সেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন।

সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন।সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। তবে মেঘ কাটতে দেরি হয়নি, লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন লুঙ্গি পারভেজ ( সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ )।

একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া ডোরা ও নিলয়। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক।

অন্যদিকে, জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন