সর্বশেষ খবরঃ

বিশ্বকাপে রোহিতের দাপুটে ব্যাটিংয়ে আফগানিস্তানকে হারালো ভারত

বিশ্বকাপে রোহিতের দাপুটে ব্যাটিংয়ে আফগানিস্তানকে হারালো ভারত
ছবি সংগৃহীত

চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে আফগানিস্তান বোলারদের এলোমেলো করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ঝড়ো ব্যাটিংয়ে রোহিতের সেঞ্চুরির পর বিরাট কোহলির ফিফটিতে আফগানদের উড়িয়ে দিয়েছে ভারত।

দিল্লিতে টস জিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানিস্তান। তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৫ ওভার হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন রোহিত। এক পর্যায়ে রোহিতের রান যখন ৭০ তখন অপর ওপেনার ইশান কিশানের রান ছিল ১০! মাত্র ৬৩ বলে বিশ্বকাপে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন রোহিত। শেষ পর্যন্ত ১৬টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ১৩১ রান করেন এই ডানহাতি ব্যাটার।

ধীরে ধীরে ইশানও হাত খোলেন। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ১৫৬ রান। ৪৭ বলে ৪৭ রান করেন ইশান। দুজনের ফেরার পর আর কোনো উইকেট হারায়নি ভারত। শ্রেয়াশ আইয়্যারকে নিয়ে ম্যাচ শেষ করে আসেন কোহলি। ৫৬ বলে কোহলি ৫৫ ও ২৩ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন ইশান। আফগানদের হয়ে দুটি উইকেট নেন রশিদ খান।

এর আগে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিল আফগানিস্তান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। আজমতুল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে ১২১ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামল দেন অধিনায়ক হাশমতুল্লাহ শাহীদি। সর্বোচ্চ ৮০ রান আসে তার ব্যাট থেকে।

আজমতুল্লাহ ৬২ রানে সাজঘরে ফেরেন। দুজন ফেরার পর আফগানদের রানের চাকা আবার ধীর হয়ে যায়। মোহাম্মদ নবী ১৯ ও নাজিবুল্লাহ জাদরান ২ রান করে ফিরলে তাদের বিপদ আরও বাড়ে। শেষ দিকে রশিদ খানের ১৬ রানের পর মুজিব উর রহমান ১২ ও নাভিন উল হকের ১০ রানে আড়াইশ পার করে দলটি।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জাসপ্রীত বুমরাহ। হার্দিক পান্ডিয়া নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর-কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার পর স্বাগতিক ভারতের এবার শিকার আফগানিস্তান। সামনে এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ১৪ অক্টোবর আহমেদাবাদে বাবর আজমদের মুখোমুখি হবেন রোহিত-কোহলিরা।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন