সর্বশেষ খবরঃ

বিধায়ক হিসাবে শপথ নিলেন মমতা

বিধায়ক হিসাবে শপথ নিলেন মমতা
বিধায়ক হিসাবে শপথ নিলেন মমতা

নবনির্বাচিত বিধায়ক হিসাবে শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ( ৭ অক্টোবর ) তার সঙ্গে শপথ নেন তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়ক জাকির হোসেন ও আমিরুল ইসলাম।

এদিন প্রথা ভেঙে প্রথমবার বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। জনপ্রতিনিধিত্ব আইনের ধারায় নিজের হাতে সেই ক্ষমতা নেন ধনখড়। শপথের পর সবার সাথে কুশল বিনিময় করেন তিনি। রাজভবন থেকে কয়েকদিন আগেই বিধানসভার সচিবালয়ে সেই বার্তা পাঠানো হয়।

এদিকে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভায় বিজেপির কোনও বিধায়ক উপস্থিত ছিলেন না। বিরোধীশূন্য বিধানসভায় শপথ নিলেন মমতাসহ তিন বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর জঙ্গিপুরের নির্বাচিত তৃণমূল বিধায়ক জাকির হোসেন এবং সমশেরগঞ্জের নির্বাচিত তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম শপথ নেন।

মমতা এবার ইতিহাস গড়ে টানা তৃতীয়বারের মতো ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। ৫৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন