সর্বশেষ খবরঃ

বিজিবির হাতে নকল ড্রাইভিং লাইসেন্সসহ পাসপোর্টযাত্রী আটক

বিজিবির হাতে নকল ড্রাইভিং লাইসেন্সসহ পাসপোর্টযাত্রী আটক
বিজিবির হাতে নকল ড্রাইভিং লাইসেন্সসহ পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যদের হাতে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ আব্দুস সবুর নামের এক পাসপোর্টধারী যাত্রীকে আটক হয়েছে।সে সাতক্ষীর জেলার চিংড়াখালি গ্রামের মীর নূর ইসলামের ছেলে।

মঙ্গলবার ( ১৬ মে ) বেলা ১২টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, ভারত ভ্রমণ শেষে এক পাসপোর্ট যাত্রী অবৈধ মালামাল নিয়ে বেনাপোল ইমিগ্রেশান এলাকায় অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে নজরদারির বাড়ানো হয়।

পরে সন্দেহভাজন হিসেবে আব্দুস সবুর নামে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগে তল্লাশি চালানো হয়। এসময় তার ব্যাগে ৪৭০টি নকল মোটর ড্রাইভিং লাইসেন্স পাওয়ায় তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার দেলোয়ার হোসেন জানান,উদ্ধার হওয়া নকল ড্রাইভিং লাইসেন্সগুলো কালো বাজারে আনুমানিক ৩৮ লাখ টাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহণ করা হচ্চিলো।

এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান