সর্বশেষ খবরঃ

বিএনপির আমলে উত্তরবঙ্গের মানুষ না খেয়ে থাকতঃকৃষিমন্ত্রী

বিএনপির আমলে উত্তরবঙ্গের মানুষ না খেয়ে থাকতঃকৃষিমন্ত্রী
ফাইল ছবি

জ্যৈষ্ঠ প্রতিবেদক :: বিএনপির আমলে প্রতি বছর আশ্বিন-কার্তিক মাসে উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকার অনেক মানুষকে না খেয়ে থাকতে হতো,না খেয়ে অনেক মানুষ মারাও যেতো।এক সময়ের মঙ্গাপীড়িত এলাকার মানুষও এখন তিন বেলা পেট ভরে খেতে পায়।

রোববার ( ৩ সেপ্টেম্বর ) রাজধানীর দনিয়ায় পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নীতির কল্যাণে মঙ্গাপীড়িত এলাকার মানুষও তিন বেলা পেট ভরে খেতে পায়, দেশের একটি মানুষ না খেয়ে থাকে না।

বিএনপি-জামায়াতের আন্দোলন প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আন্দোলন ও ষড়যন্ত্র করছে। হরতাল, অবরোধ আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াতকে এবার আর তা করতে দেওয়া হবে না। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের চেয়ে অনেক সুসংগঠিত ও সক্ষমতা অর্জন করেছে।

বিএনপি-জামায়াতকে এ দেশে আর হরতাল এবং একটি মানুষকেও পুড়িয়ে মারতে দেওয়া হবে না। বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই। জনগণ কোনো দিন বিএনপিকে ক্ষমতায় আনবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন