সর্বশেষ খবরঃ

বার্মাছড়ির মগকাটা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বার্মাছড়ির মগকাটা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
বার্মাছড়ির মগকাটা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির বার্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ মগকাটা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে ৫৩০ পিস অবৈধ কাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ আনুমানিক ১,০৬০ সিএফটি। জব্দকৃত কাঠের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকা বলে জানা গেছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের ঝিরিপথ ব্যবহার করে সংঘবদ্ধ চক্র অবৈধভাবে কাঠ পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগেই কাঠগুলো জব্দ করা সম্ভব হয়।

পরবর্তীতে জব্দকৃত কাঠ সরতা বন বিভাগ, হাটহাজারী রেঞ্জ, চট্টগ্রাম উত্তর বন বিভাগে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এ চোরাচালানের সঙ্গে কিছু অসাধু কাঠ ব্যবসায়ী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে সর্বদা জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন