সর্বশেষ খবরঃ

বাগেরহাটে ২৭ টাকায় ধান ও ৪০ টাকা কেজিতে চাল সংগ্রহ শুরু

বাগেরহাটে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজিতে চাল সংগ্রহ শুরু
বাগেরহাটে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজিতে চাল সংগ্রহ শুরু

মোঃ মিরাজুল শেখ,বাগেরহাট জেলা প্রতিনিধি:: বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে।অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ৪০ টাকা কেজি দরে সিদ্দ চাল এবং ২৭ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে।

বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর ) দুপুরে বাগেরহাট জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

এসময়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম,বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ধান বিক্রেতারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন,বাগেরহাটে সরকারের জারি করা নিয়ম অনুযায়ী খাদ্য শস্য সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।ধান সংগ্রহের ক্ষেত্রে কোন অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে জানান এই কর্মকর্তা।

অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচির অধীনে ২০২১ সালে জেলায় ৩ হাজার ২৪৭ মে. টন ধান এবং ২ হাজার ৫৯৪ মে.টন চাল সংগ্রহ করা হবে। কৃষকরা কৃষি কার্ড দিয়ে সরকার নির্ধারিত দামে এই ধান ও চাল বিক্রি করতে পারবে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন